আন্তর্জাতিক

ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে শুনে পালায়ন 

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে মহামারির মধ্যেই ভারতে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। এই ভাইরাস শরীরে বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন এক নারী।

নানা পরীক্ষা-নিরীক্ষার পর তিনি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে জানায় চিকিৎসকরা। ওই নারীকে ভর্তিও করা হয় হাসপাতালে। তবে এরপরই সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়েছেন হাসপাতাল থেকে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ওই নারীর পালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ৫০ বছর বয়সী ওই নারী মুর্শিদাবাদের বাসিন্দা। গত কয়েকদিন আগে নানা শারীরিক উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে জানা যায়। সেকথা জানানো হয় তাকে।

সংশ্লিষ্ট হাসপাতাল জানিয়েছে, শরীরে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের কথা শুনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন রোগী। কিছুক্ষণ পর নার্সরা তার খোঁজ নিতে আসেন। দেখেন নির্দিষ্ট বেডে নেই ওই নারী। খোঁজ নেওয়া হলেও হাসপাতালের কোথাও পাওয়া যায়নি তাকে। পরে রোগীর পালিয়ে যাওয়ার ঘটনা জানানো হয় পুলিশকে।
এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘আমাদের মেডিকেল কলেজ থেকে মিউকরমাইকোসিসে সংক্রমিত এক নারী উধাও হয়ে গেছেন। বিষয়টি ইতোমধ্যেই পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ওই নারীকে খুঁজছে।’

সাধারণত করোনাভাইরাস থেকে সুস্থ হযে ওঠা রোগীদের শরীরেই থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। মাত্রাতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের ফলে এই ধরনের ছত্রাক শরীরে সক্রিয় হয়ে উঠছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের চোখের সমস্যা, নাকের সমস্যার মতো একাধিক উপসর্গ দেখা দিচ্ছে।

সঠিক সময়ে এই ধরনের ছত্রাক সংক্রমণ ধরা না পড়লে ভয়ংকর আকার নিতে পারে। হতে পারে প্রাণহানিও। ব্ল্যাকের পাশাপাশি হোয়াইট, ইয়েলো এবং গ্রিন ফাঙ্গাসেরও দেখা মিলেছে। সম্প্রতি মধ্যপ্রদেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তির শরীরে মিলেছে গ্রিন ফাঙ্গাসের সন্ধান।

উল্লেখ্য, এর আগে ভারতের একাধিক রাজ্যে করোনা রোগীদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তার ফলে সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়। সেই ঘটনার পর এবার শিরোনামে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর পালিয়ে যাওয়ার ঘটনা। যা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে।

ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। কিন্তু এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার উপসর্গগুলো কী কী? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের গাইডলাইনে বলা হয়েছে, চোখ ও নাকে ব্যথা, লাল হয়ে যাওয়া, জ্বর, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, রক্তবমি, মানসিক অস্থিরতা ইত্যাদি হতে পারে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার লক্ষণ।

গাইডলাইনে আরও উল্লেখ করা হয়েছে, করোনা আক্রান্ত এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে প্রাথমিক উপসর্গগুলো হলো- সাইনাস, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে কালচে পানি অথবা রক্ত বের হওয়া, থুতনিতে অথবা মুখের যেকোনো একপাশে ব্যথা, দাঁতে ব্যথা, দাঁত পড়ে যাওয়া, চোয়ালে ও চোখে ব্যথা, এক জিনিস দু’টি দেখা।

এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার, বেশিদিন আইসিইউ-তে থাকলে কোমর্বিডিটি বা অন্যান্য অসুস্থতা থাকলেও শরীরে বাসা বাঁধতে পারে ব্ল্যাক ফাঙ্গাস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা