আন্তর্জাতিক

আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছে। বুধবার (১৬ জুন) জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলীয় হিজমা শহরের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় দখলদার সেনারা।

ফিলিস্তিনি গণমাধ্যমে জানানো হয়েছে, বুধবার ইসরায়েলি সেনাদের হাতে নিহত ওই নারীর নাম মাই আফানাহ। তিনি মেডিক্যালের শিক্ষার্থী। বয়স ২৯ বছর। ওই নারী আবু দিসের বাসিন্দা।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই নারী ইসরায়েলি সেনাদের একটি দলকে নিজের গাড়ি দিয়ে চাপা দেয়ার চেষ্টা করেন। তাকে গুলি করার পর তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। তার কাছে একটি ছুরিও ছিল।

ইসরায়েলি গণমাধ্যমের দেয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এক ইসরায়েলি সেনা সামান্য আহত হয়েছে।

অপরদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই নারী গুলির আঘাতেই নিহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, ওই নারী গুলিবিদ্ধ হওয়ার পরও ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স আসেনি।

গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনী এভাবে ডজনখানেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। মাত্র চারদিন আগেই অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর ইসরায়েলি সেনাদের চালানো গুলিতে এক কিশোর নিহত হয়।

মোহাম্মাদ সাইদ হামায়েল নামে ১৫ বছর বয়সী ওই কিশোর বেইতা এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে নিহত হয়েছে। নিকটবর্তী এলাকায় ফিলিস্তিনি জমিতে অবৈধ ইহুদি স্থাপনা সম্প্রসারণের প্রতিবাদে সেখানে জড়ো হলে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও ছয় ফিলিস্তিনি আহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালায় তারা। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পরে এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। হামাসকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে বলে দাবি তাদের।

এর আগে গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা