আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে চার টিকাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বন্দুকধারীদের পৃথক হামলায় চার পোলিও টিকাকর্মী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। পূর্বাঞ্চলের শহর জালালাবাদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। কোনো গোষ্ঠী হামলার দায় এখনও স্বীকার করেনি। খবর আল জাজিরার।

গত বছর তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকেই দেশটির ভিভিন্ন শহরে বারবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্য মূলত সরকারি কর্মী, স্বাস্থ্যকর্মী, মিডিয়া কর্মী ও সিভিল সোসাইটির সদস্য। দেশটিতে স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো হামলার সর্বশেষ ঘটনা এটি।

মঙ্গলবার (১৫ জুন) নানগারহার প্রদেশের পোলিও টিকা কার্যক্রমের প্রধান জান মোহাম্মাদ জানান, প্রদেশের প্রধান শহর জালালাবাদের তিনটি জায়গায় পোলিও টিকাকর্মীদের লক্ষ্য করে বন্দুকধারীরা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। এছাড়া গুলি করে আহত করেছে আরও তিনজনকে।

এদিকে হামলার পর নানগারহারে পোলিও টিকা কার্যক্রম স্থগিত করা হয়েছে। কখন আবার এই কার্যক্রম চালু করা হবে তা স্পষ্ট নয়।

এ বছরের মার্চে বন্দুকধারীরা জালালাবাদের তিনজন পোলিও টিকাকর্মীকে হত্যা করেছিল। এর ফলে তখন টিকা কার্যক্রম স্থগিত করতে হয়েছিল।

মার্চের হামলার দায় তালেবান অস্বীকার করেছিল। তবে আফগানিস্তানের রক্ষণশীল গোষ্ঠীগুলো টিকা কার্যক্রমের বিরোধী। সশস্ত্র গোষ্ঠীগুলো একাধিকবার স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, পশ্চিমারা গুপ্তচরবৃত্তি চালানোর জন্য স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করছে।

আফগানিস্তান ও পাকিস্তান পৃথিবীর শুধু দুটি দেশ যেখানে স্থানীয় পর্যায়ে পোলিওতে এখনও অনেক মানুষ আক্রান্ত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা