আন্তর্জাতিক

এবার ২৭০ কোটি ডলার অনুদান দিলেন ম্যাকেঞ্জি

আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে গত বছর ম্যাকেঞ্জি স্কট বিনামূল্যে খাদ্য প্রদানকারী সংস্থা ও জরুরি ত্রাণ তহবিলে ৪০০ কোটি ডলারের বেশি দান করেন। এর এক মাস আগে বর্ণ সমতা, এলজিবিটিকিউ অধিকার ও জলবায়ু পরিবর্তনরোধে ১৭০ কোটি ডলার দান করেন। এবার বিভিন্ন সংস্থাকে তিনি আরও ২৭০ কোটি ডলার অনুদান দিলেন।

বিলিয়নিয়ার ম্যাকেঞ্জি স্কট মঙ্গলবার (১৫ জুন) জানিয়েছেন, তিনি আরও ২৭০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৮৮৫ কোটি) অনুদান দিয়েছেন। প্রায় ৩০০টি সংস্থায় এ অর্থ অনুদান দেন তিনি।

তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই সংস্থাগুলোকে উপেক্ষা করা হয়েছে। এরা আগে অনুদান পায়নি।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে ২০১৯ সালে ছাড়াছাড়ি হয় তার। এরপর তিনটি ধাপে ৮০০ কোটি ডলারেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৭৮০ কোটি টাকার বেশি) অর্থ দান করেন তিনি। এসব অনুদানের খবর প্রতিবারই হঠাৎ করে প্রকাশ করা হয়েছে।

গত মার্চে সিয়াটলের বিজ্ঞান শিক্ষক ড্যান জেওয়েটকে বিয়ে করেন ম্যাকেঞ্জি। জেফ বেজোসের সঙ্গে তালাকের অংশ হিসেবে তিনি আমাজনের চার শতাংশ মালিকানা পান। এরপর তিনি ঘোষণা করেন, সম্পদের অধিকাংশই তিনি দান করে দেবেন। ম্যাকেঞ্জির বর্তমান সম্পদ ৬ হাজার কোটি ডলার। বর্তমানে বিশ্বের বিশতম ধনী ব্যক্তি তিনি।

মিডিয়াম নামক ওয়েবসাইটের ব্লগ পোস্টে ম্যাকেঞ্জি লিখেছেন, এসব অনুদানে নিজেকে ও ড্যানকে আলোচনার কেন্দ্রবিন্দুতে না রেখে কীভাবে অনুদান পাওয়া সংস্থাগুলোকে আলোচনায় আনা যায় তা নিয়ে তাকে বেশ ভাবতে হয়েছে।

তিনি বলেন, ‘আমি, ড্যান এবং গবেষক, প্রশাসক ও উপদেষ্টারা মিলে অর্থ অনুদানের উদ্যোগ নিয়েছিলাম। যা পরিবর্তন আনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে, আমরা একটি নম্র বিশ্বাস দ্বারা পরিচালিত হয়েছি যে, বিপুল পরিমাণ সম্পদ যদি অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না থাকে তাহলে ভালো হয়।’

যেসব প্রতিষ্ঠানে তিনি অনুদান দিয়েছেন তার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, আর্ট সেন্টার এবং বর্ণ ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করা বিভিন্ন সংগঠন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা