আন্তর্জাতিক

চাল আমদানিতে শীর্ষে থাকবে চীন

আন্তর্জাতিক ডেস্ক : প্রতি বছরের মতো এবারও শীর্ষ চাল আমদানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে চীন।মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেইন এগ্রিকালচারাল সার্ভিস চালের বৈশ্বিক উৎপাদন নিয়ে করা এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে। একই সঙ্গে দ্বিতীয় স্থানে ফিলিপাইন অবস্থান করবে বলে জানিয়ে তারা।

সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন বলছে, চীন এ বছরও বৈশ্বিক চাল আমদানিতে হিস্যা বাড়াবে। দেশটি চলতি বছর সব মিলিয়ে ৩২ লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে। এ সময় ফিলিপাইন আমদানি করবে ২১ লাখ টন চাল। এতে দ্বিতীয় শীর্ষস্থানে উঠে আসবে দেশটি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চীন ২৯ লাখ টন চাল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এক্ষেত্রে ফিলিপাইন আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ২০ লাখ টন চাল। দেশ দুটিই তাদের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি চাল আমদানি করতে সক্ষম হবে বলে জানায় ইউএসডিএ।

প্রতিষ্ঠানটি বলছে, করোনার প্রভাব কাটিয়ে চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সচল হচ্ছে দেশটির বাণিজ্য। পাশাপাশি দেশটিতে খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে। চালের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটি এ বছরও আমদানির পরিমাণ বাড়িয়েছে।

অন্যদিকে চাল আমদানিতে বড় পরিবর্তন এসেছে ফিলিপাইনের। বৃদ্ধিপ্রাপ্ত চাহিদা পূরণে দেশটি যথাযথ সাড়া দিচ্ছে। জার্মানিভিত্তিক বাজার গবেষণা ও অনুসন্ধানবিষয়ক পোর্টাল স্ট্যাটিস্টা এ বছরের এপ্রিলে শীর্ষ চাল আমদানিকারক দেশের তালিকা প্রকাশ করেছিল। এতে চীনের পরই ছিল ইউরোপীয় ইউনিয়নের অবস্থান। তবে চলতি মাসে ইউএসডিএর প্রকাশিত প্রতিবেদন বলছে, আমদানি বৃদ্ধি পাওয়ায় ফিলিপাইন এ বছর দ্বিতীয় শীর্ষ আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হবে।

ঊর্ধ্বমুখী চাহিদার পাশাপাশি আমদানি শুল্কে ছাড় দেশটির আমদানিকারকদের আমদানি বৃদ্ধিতে সহায়তা দিয়েছে। আসিয়ানভুক্ত দেশগুলো থেকে চাল আমদানির ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক কমিয়ে দেয় দেশটির সরকার। এক্ষেত্রে রফতানিকারক দেশগুলোও একই সুবিধা ভোগ করছে। মূলত এ কারণেই চলতি বছর ফিলিপাইনের চাল আমদানি বেড়েছে।

ইউএসডিএ জানায়, ফিলিপাইনে চাল সরবরাহের ক্ষেত্রে আশিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ভিয়েতনাম ও থাইল্যান্ড। করোনাকালীন নানা ধরনের বিধিনিষেধ চলাকালে দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক, নৈকট্য এবং এক দেশের সরকারের সঙ্গে অন্য দেশের সরকারের চুক্তির সক্ষমতা অব্যাহত ছিল। এতে এসব দেশের বাণিজ্য ত্বরান্বিত হয়েছে।

ভিয়েতনামের রফতানি চালের দাম তুলনামূলক কম। ফলে ২০১৯ সাল থেকেই ফিলিপাইনের প্রধান চাল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে ভিয়েতনাম। যদিও চলতি বছর ভারতসহ অন্যান্য রফতানিকারক দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাওয়ায় ভিয়েতনাম থেকে আমদানির পরিমাণ কমে আসতে পারে। তবে কমলেও এ বছর অন্যান্য দেশের তুলনায় ভিয়েতনাম ফিলিপাইনে সবচেয়ে বেশি চাল সরবরাহ করবে। এদিকে ভারত ও পাকিস্তানের মতো আসিয়ান জোটের বাইরের দেশগুলোতে চালের বাজার অনেক বেশি প্রতিযোগিতামূলক। তবে শুল্কের হার কমে আসায় এসব দেশের চালের দামও কমতে পারে। ফলে আসিয়ানের বাইরে থেকেও বড় পরিসরে চাল কেনার সম্ভাবনা রয়েছে ফিলিপাইনের। তবে ইউএসডিএ বলছে, আসিয়ানের বাইরের দেশগুলোকে ভোক্তা অধিকার সচেতনতায় কাজ করতে হবে। পাশাপাশি ফিলিপাইনের সঙ্গে এসব দেশের বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। এর মাধ্যমে ফিলিপাইনের আমদানি বাজারের গুরুত্বপূর্ণ হিস্যা পেতে পারে দেশগুলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা