আন্তর্জাতিক

১২৭ স্ত্রী-সন্তান রেখে মারা গেলেন বড় পরিবারের কর্তা

আন্তর্জাতিক ডেস্ক: ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান ও ৩৩ নাতি-নাতনি নিয়ে গঠিত বিশ্বের সর্ববৃহৎ একান্নবর্তী পরিবার তার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরামে স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে বাস করতেন জিওনা চানা। তার পরিবারটিই ছিল সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় পরিবার।

রোববার (১৩ ই জুন) বেলা তিনটায় মিজোরামের একটি হাসপাতালে মারা গেছেন জিওনা।

এনডিটিভির খবরে বলা হয়, ৭৬ বছর বয়সে মারা গেলেন জিওনা। মিজোরামের বাকতাওং গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

টুইটারে জিওনার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘শোকাহত হৃদয়ে জিওনাকে (৭৬) বিদায় জানাচ্ছে মিজোরাম। ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা ছিলেন। এ পরিবারের কারণে তাদের গ্রাম ও মিজোরাম পর্যটকদের অন্যতম আগ্রহের জায়গা হিসেবে বিবেচিত হতো।’

১৯৪৫ সালের ২১ জুলাই মিজোরামে জন্ম নিয়েছিলেন জিওনা। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন। এরপর তিনি একে একে ৩৮ স্ত্রী ঘরে তোলেন। ঘর আলো করে আসে ৮৯ জন সন্তান। রয়েছে ৩৩ জন নাতি-নাতনি। পাহাড়ি গ্রামে পুরো পরিবার নিয়ে একটি চারতলা বাড়িতে বসবাস করতেন তিনি। বাড়িতে তারা শতাধিক ঘরে থাকলেও সবাই একসঙ্গে রান্না করে খেতেন।

নিজস্ব সম্পদ আর অনুসারীদের দেয়া দানে বিশাল এই পরিবারটির খরচ চলে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা