আন্তর্জাতিক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায়, নিহত ১৭ 

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মারিব শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে ইয়েমেন সরকার। খবর আল জাজিরার।

প্রাদেশিক গভর্নরের প্রেস সেক্রেটারি আলি আল-গুলিসি জানিয়েছেন, রাওধা এলাকায় একটি পেট্রোল স্টেশনে মিসাইলটি আঘাত হানে। তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি বলেছেন, হামলায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সবাই বেসামরিক ব্যক্তি।

এ ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিন্দা দাবি করেছেন এরিয়ানি। এটিকে যুদ্ধাপরাধ বলে দাবি করেন তিনি।

হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয় নি। রাষ্ট্রীয় মালিকানাধিন সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পরেই হুথিরা বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে আরেকটি হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের উদ্ধারে যাওয়ার সময় দুটি অ্যাম্বুলেন্স ওই ড্রোন হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। সেসময় ইরান সমর্থিত হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের অধিকাংশ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং রাজধানী সানা দখলে নিয়ে নেয়। ফলে দেশটির আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত সরকার ক্ষমতা থেকে বিতাড়িত হয়।

এর পরের বছর ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে ইয়েমেনে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সঙ্কট।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা