আন্তর্জাতিক

শর্ত সাপেক্ষে মুক্তি মিলল আল-জাজিরার নারী সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক : আল-জাজিরার আরবি বিভাগের সাংবাদিক জিভারা বুদেইরিকে শর্ত সাপেক্ষে আটকের কয়েকঘন্টা পর মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করতে গেলে তাকে নির্যাতনের পর আটক করে ইসরায়েলি বাহিনী।

শনিবার (৫ জুন) ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ৫৪তম নাকসা দিবসে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করতে যান তিনি। এসময় তার দিকে তেড়ে আসে ইসরায়েলি বাহিনী। ক্যামেরাম্যান নাবিল মাজাওয়ের কাছে থাকা খবর সংগ্রহের সরঞ্জাম ভেঙে ফেলে তারা। তারপর সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এর কয়েক ঘণ্টা পর শেখ জাররাহ এলাকায় আগামী ১৫ দিন না যাওয়ার শর্তে ওই সাংবাদিককে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক বুদেইরি জানান, ‘ইসরায়েলি বাহিনী আমাকে দেখা মাত্রই ঘিরে ফেলে। আমার পরিচয়পত্র দেখানোর পরও অস্বাভাবিক আচরণ করে। এক সৈন্য আমাকে বেশ কয়েকবার ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে লাথি মারছিলো।’

সাংবাদিক হেনস্থা ও আটকের ঘটনায় আল-জাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোস্তফা সোয়াগ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, 'আমাদের সাংবাদিকের ওপর নিয়মিত হামলা হচ্ছে, যা সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গেভারা বুদেইরি ও নাবিল মাজাওয়িকে হামলার মাধ্যমে ইসরায়েলি দখলদার বাহিনী সাংবাদিকদের মৌলিক মানবাধিকারকে পুরোপুরি অবজ্ঞা করেছে।'

এ ঘটনাকে দুঃখজনক অ্যাখা দিয়েছেন আন্তর্জাতিক প্রেস ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক বারবারা ত্রিওনফি। তার মতে, এটি কোনো নতুন ঘটনা নয়। গত সপ্তাহজুড়ে ইসরায়েলি বাহিনী দ্বারা অনেক সাংবাদিককে নির্যাতনের শিকার হয়েছেন। এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না।’

আল-জাজিরার সাংবাদিককে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় ক্ষোভ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও।

১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম শহর দখল করে নেয়। এ ঘটনার ৫৪তম বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিদের অনশন কর্মসূচির খবর সংগ্রহ করছিলেন বুদেইরি। এছাড়া, গত কয়েক সপ্তাহ ধরে শেখ জাররাহ শরণার্থী শিবির বিক্ষোভস্থলে পরিণত হয়েছে। ইহুদি বসতি নির্মাণের জন্য সেখান থেকে ফিলিস্তিনি মুসলমানদের বহিষ্কারের চেষ্টা করছে ইসরাইল।

সান নিউজ/এমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা