আন্তর্জাতিক

ভারতে মৃত্যু ছাড়ালো ৩ লাখ ৪৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : দুই মাস পর সর্বনিম্ম সংক্রমণ ভারতে। শনিবার দেশটিতে করোনা শনাক্ত ১ লাখ ১৪ হাজারে নেমে এসেছে যা ৬১ দিনের মধ্যে সর্বনিম্ম। একদিনে মারা গেছে দুই হাজার ছয়শ ৮৩ জন। এ নিয়ে ভারতে মোট মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার ছাড়ালো। তীব্র টিকা সংকটের মধ্যে ভারতের রাজ্য হরিয়ানায় স্পুটনিক-ভি টিকা দিতে সম্মত হয়েছে রাশিয়া।

মাল্টার একটি সংস্থা সরাসরি রাজ্যটিতে ৬০ মিলিয়ন ডোজ টিকা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে এখোনও দরপত্র না দিলেও রাশিয়া টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী যারা কো- ভ্যাক্সিন এবং রাশিয়ান টিকা স্পুটনিক ভি নিয়েছে তাদেরকে পুনরায় টিকা নিতে বলা হয়েছে।

ভারত ও রাশিয়ার টিকার কার্যকারিতার দ্বিধা থেকেই শরৎকালীন সেশন শুরুর আগেই ভারতীয় শিক্ষার্থীদের পুনরায় টিকা নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ব করোনায় মৃত্যু ৩৭ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে এই ভাইরাসে একদিনে মারা গেছে নয় হাজার মানুষ। শনাক্ত তিন লাখ ৯২ হাজারের বেশি। মোট শনাক্ত ছাড়িয়েছে ১৭ কোটি ৩৭ লাখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা