আন্তর্জাতিক

অবসরে যাচ্ছে স্বর্ণপদকজয়ী ইঁদুর

সান নিউজ ডেস্ক : চাকরি থেকে মানুষের অবসরে যাওয়ার কথা সর্বজনবিদিত। কিন্ত এক ইঁদুরের অবসরের খবর, অবিশ্বাস্যই শোনায়। তবে এমনটিই ঘটছে কম্বোডিয়ায়। স্থলমাইন খোঁজার কাজে নিয়োজিত ইঁদুর মাগাওয়া মহোদয় যাচ্ছে অবসরে। সে আবার যে-সে ইঁদুর নয়, রীতিমতো স্বর্ণপদক জয়ী। অবশ্য সাত বছরের বয়সের ভারে সে এখন নুহ্য।

স্থলমাইন খোঁজা স্বর্ণপদকজয়ী ইঁদুর মাগাওয়া। কাজের দক্ষতার সুবাদে সে পেয়েছে ‘বাহাদুর ইঁদুর’ খেতাব। তবে এই কাজটি আর চালাবে না মাগাওয়া। কারণ অবসরে যাচ্ছে সে।

সাত বছর বয়সী ইঁদুরটি কর্মজীবনের ৭১টি মাইন ও বেশ কিছু অবিস্ফোরিত বোমা উদ্ধার করে বাঁচিয়েছে বহু মানুষের প্রাণ। মাগাওয়ার বাড়ি আফ্রিকায় হলেও কর্মস্থল কম্বোডিয়ায়।

মেটাল ডিটেক্টরের চেয়েও দ্রুত কাজ করতে পারে এই ইঁদুর। একটি টেনিস কোর্টের সমান বড় জায়গা তল্লাশি করতে মাগাওয়ার সময় লাগে আধ ঘণ্টা। ২০২০ সালে কর্মজীবনে সাফল্যের স্বীকৃতি হিসেবে মাগাওয়াকে স্বর্ণপদক দেয় ব্রিটিশ দাতব্য সংস্থা পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস-পিডিএসএ।

তবে বয়সের ভারে বৃহদাকার ইঁদুরটির গতি অনেক কমে গেছে বলে জানিয়েছে তাকে দেখভালকারী মালেন। তাই তার বিশ্রাম প্রয়োজন। বিষয়টি মাথায় রেখেই তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১৪ সালে আফ্রিকার তানজানিয়ায় জন্মগ্রহণ করে মাগাওয়া। আর ২০১৬ সালে সেখান থেকে কম্বোডিয়ায় নিয়ে আসা হয় তাকে, তখন থেকেই স্থলমাইন খোঁজার কাজে যুক্ত হয় সে।

বেলজিয়ামে নিবন্ধিত তানজানিয়াভিত্তিক দাতব্য সংস্থা অ্যাপোপো থেকে প্রশিক্ষণ দেয়া হয় এই সাহসী ইঁদুরকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা