আন্তর্জাতিক

আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক স্থানে দুটি মিনিবাসে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

বৃহস্পতিবার (৩ জুন) বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ। খবর এএফপির।

ফেরদৌস জানান, প্রথম বিস্ফোরণটি দক্ষিণ-পশ্চিম কাবুলের একটি রাস্তায় শিয়া হাজারা সম্প্রদায়ের আশপাশের জনপদের কাছে ঘটে, যারা ঘন ঘন জঙ্গি হামলার শিকার হয়। ভয়াবহ ওই বিস্ফোরণে চারজন নিহত এবং ৪ জন আহত হন।

ওই ঘটনার ঘণ্টা খানেক পর কয়েক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি বলে জানান ফেরদৌস।

আফগানিস্তানে সম্প্রতি শিয়াদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। তবে বৃহস্পতিবারের হামলাগুলোর দায় কোনো সংগঠন এখন পর্যন্ত স্বীকার করেনি।

গত সপ্তাহের শুরুর দিকে কাবুলে দুটি বাসে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনায় জঙ্গি সংগঠন আইএসের আফগানিস্তান শাখা দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতা অনেক বেড়ে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তালিবান যোদ্ধাদের সংঘর্ষ হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপক আধিপত্য গড়ে তুলছে তালিবান যোদ্ধারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, এ বছরের সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। আশঙ্কা করা হচ্ছে, সেপ্টেম্বরে মার্কিন সেনারা চলে গেলে সেখানে সহিংসতা চরম পর্যায়ে পৌঁছাবে।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে, আইএস এখনো আফগানিস্তানের ভেতরে ও বাইরে হুমকি তৈরি করছে। দেশটিতে এখনো প্রায় ২ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা