আন্তর্জাতিক

চীনের ৫৯ প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নতুন নিষেধাজ্ঞা

সান নিউজ ডেস্ক : চীন নীতিতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকেই অনুসরণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হুওয়ায়েসহ চীনের ৫৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি প্রায় চূড়ান্ত।

নিষেধাজ্ঞা বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই চীনের কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে তারা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেবে। এর আগের আদেশ অনুযায়ী, ৩১টি চীনা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা ছিল মার্কিন নাগরিকদের।

হোয়াইট হাউজের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ‘পরিকল্পনামাফিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেন নিষেধাজ্ঞার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বোচ্চ প্রভাব পড়ে এবং বিশ্ব বাজার সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত হয়।’

হুওয়ায়ে সম্প্রতি জানিয়েছে যে, ২০১৯ সালে প্রতিষ্ঠানটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটির মোবাইল ফোন ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সামনের মাসগুলোতে নতুন এই নির্বাহী আদেশের তালিকায় আরো প্রতিষ্ঠানের নাম সংযুক্ত হবে বলে আমরা আশা করি।’

এমন সময় এই নিষেধাজ্ঞা জারি করা হলো যখন জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর নজরদারির বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

চীন আন্তর্জাতিক পর্যায়ে আগ্রাসী এবং নিজেদের দেশের ভেতরে অত্যাচারী আচরণ করছে বলেও চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে পারে তারা।

তিনি বলেন, ‘চীনের প্রতিষ্ঠানের অধিকার আদায় এবং বৈধ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এবং আইন অনুযায়ী তাদের সহায়তার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন।’

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক শুধু দুই দেশের জন্যই নয়, বাকি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। সূত্র : বিবিসি

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা