আন্তর্জাতিক

স্কুলে ২১৫ শিশুর গণকবর, হতবাক ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে ২১৫ শিশুর গণকবর পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, এটি খুবই বেদনাদায়ক। দেশের লজ্জাজনক এক অধ্যায়ের স্মৃতি সামনে এলো।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) টেক’এম্লাপস টে সেকউইপেমেক ফার্স্ট নেশনের প্রধান শিশুদের দেহাবশেষ খুঁজে পাওয়ার বিষয়টি জানান।

শিশুদের কখন ও কী কারণে মৃত্যু হয় তা বের করতে ময়নাতদন্তকারী দপ্তর ও জাদুঘর বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছে ফার্স্ট নেশন।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আদিবাসী শিশুদের পরিত্যাক্ত স্কুলে এই গণকবরের সন্ধান মেলে। ১৯৭৮ সালে স্কুলটি বন্ধ হয়ে যায়। এই শিশুরা দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কামলুপ্স ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল।

বৃটিশ কলাম্বিয়ার কামলুপ্স শহরের কমিউনিটি প্রধান রোজ্যান ক্যাসিমির বলেন, স্কুলটির প্রশাসকরা এ বিষয়ে দাপ্তরিক কোন রেকর্ড রাখেননি।

আঠার ও উনিশ শতকে কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষগুলো আদিবাসী তরুণদের জোরপূর্বক সমাজের অঙ্গীভূত করার চেষ্টা চালাতো। তাদের পরিচালিত আবাসিক স্কুলগুলো বোর্ডিং স্কুল হতো বাধ্যতামূলকভাবে।

১৮৬৩ থেকে ১৯৯৮ সাল নাগাদ ১ লাখ ৫০ হাজারেরও বেশি আদিবাসী শিশুকে পরিবার থেকে নিয়ে বোর্ডিং স্কুলে রাখা হয়। এই শিশুদের
নিজের ভাষায় কথা বলতে ও তাদের সংস্কৃতি চর্চা করতে দেওয়া হতো না। খারাপ ব্যবহার ও গালাগালি করা হতো।

২০০৮ সালে এ পদ্ধতির প্রভাবগুলো নথিবদ্ধ করতে একটি কমিশন গঠন হয়। কমিশন দেখতে পায়, বিরাট সংখ্যক আদিবাসী শিশু আর নিজের সমাজে ফিরেনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা