আন্তর্জাতিক

প্রকাশ্য দম্পতিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: এটা কোনো সিনেমার দৃশ্য নয়। প্রকাশ্য দিনের আলোয় রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে। শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ভরতপুর এলাকায়।

শুক্রবার (২৮ মে) বিকেলে হওয়া এই হত্যাকাণ্ডের সিসিটিভি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাজস্থানের ভরতপুরে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত চিকিৎসকদের নাম সুদীপ গুপ্ত এবং সীমা গুপ্ত। হামলায় ঘটনাস্থলেই নিহত হন তারা।

ভাইরাল হওয়া সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছিলেন ওই দম্পতি। রাস্তায় ওই চিকিৎসক দম্পতির গাড়ি দাঁড় করায় মোটরসাইকেলে আসা দুই যুবক। পরে তারা গাড়ির কাছে গিয়ে কিছু বলে।

একজনের মুখ গামছা জাতীয় কোনো কাপড় দিয়ে ঢাকা ছিল। আরেকজন তাও পরেনি। খুব শান্তভাবে গামছা দিয়ে মুখ ঢাকা অভিযুক্ত এক ব্যক্তি গাড়ির সামনে এগিয়ে যায়। একপর্যায়ে গাড়িতে থাকা ব্যক্তি জানলার কাঁচ নামাতেই একের পর এক গুলি চালায় ওই যুবক। পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ২ বছর আগে এক নারীর হত্যাকাণ্ডের ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। সেসময় হত্যাকাণ্ডের শিকার হওয়া ওই নারীর সঙ্গে চিকিৎসকের সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে।

এদিকে সিসিটিভি ফুটেজে শুক্রবার গুলি চালাতে দেখা যাওয়া ব্যক্তিকে দুই বছর আগে নিহত নারীর ভাই বলে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

এদিকে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাজস্থানের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিজেপি প্রধান সতীশ পুনিয়া।

তিনি জানান, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে। হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয় না হলে রাস্তায় নেমে আসবেন রাজ্যের মানুষ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা