আন্তর্জাতিক

হেলিকপ্টারে এসে আসামির আত্মসমর্পণ 

আন্তর্জাতিক ডেস্ক: অনেকে অপরাধীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে অনেক সময়ই নানা পন্থা বা স্টাইল অবলম্বন করেন। বিশ্বজুড়েই এমন হয়ে আসছে। তবে নিউজিল্যান্ডের পলাতক অপরাধী জেমস ব্রায়ান্ট যেভাবে পুলিশের হাতে ধরা দিয়েছেন, তা এক কথায় অভাবনীয়।

নিজের টাকায় ভাড়া করা হেলিকপ্টারে করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮মে) নিউজিল্যান্ডের ডানেডিন প্রদেশে ঘটেছে এই ঘটনা।

আর এ কাজে যিনি তাকে সহযোগিতা করেছেন, সেই আর্থার টেইলরও নিজেও একজন কুখ্যাত ও দাগী অপরাধী। কয়েকবছর কারাবাসের পর বর্তমানে প্যারোলে মুক্ত আছেন টেইলর। প্যারোলে থাকা অবস্থায় বর্তমানে কয়েদিদের নানা কাজে সহায়তা করেন তিনি।

নিউজিল্যান্ড পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা, সেই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা এবং মানুষকে আহত করার অভিযোগে সম্প্রতি জেমস ব্রায়ান্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছিলেন ব্রায়ান্ট।

ইতোমধ্যে তাকে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে উল্লেখ করে প্রজ্ঞাপণ দিয়েছে পুলিশ। সেখানে জনগণকে আহ্বান জানানো হয়েছে, এই ব্যক্তির সঙ্গে যেনো কোনোভাবেই কেউ বাক-বিতণ্ডায় না জড়ান।

মামলা ও পুলিশের গ্রেফতারি পরোয়ানা এড়াতে নিউজিল্যান্ডের নর্থ ওটাগো প্রদেশে পালিয়ে যান জেমস ব্রায়ান্ট। সেখানকার ছোট্ট শহর ওয়াইয়ানাকুরায় প্রায় ৫ সপ্তাহ আত্মগোপন করেছিলেন তিনি।

নিউজিল্যান্ডের স্থানীয় পত্রিকা ওটাগো টাইমসকে এক সাক্ষাৎকারে ব্রায়ান্ট বলেন, ওয়াইয়ানাকুরায় বেশ ভালোই দিন কাটছিল তার; কিন্তু যখন তিনি জানতে পারেন, পুলিশ তাকে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে এবং লোকজনকে তার সঙ্গে কথা বলা বা মেশার ব্যাপারে সতর্ক করেছে তখন থেকে অস্বস্তি শুরু হয় ব্রায়ান্টের।

এক পর্যায়ে তিনি আর্থার টেইলরের শরণাপন্ন হন ব্রায়ান্ট। দু’জনের মধ্যে অবশ্য আগে থেকেই পরিচয় ও বন্ধুত্ব ছিল। টেইলরের ওয়েবসাইট গঠন করার সময় একসময় তাকে সহযোগিতা করেছিলেন ব্রায়ান্ট। তখন থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়।

ব্রায়ন্ট তার সমস্যার কথা খুলে বললে তাকে পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন তিনি। ব্রায়ান্টও তা মেনে নেন। তারপর হেলিকপ্টারে ভাড়া করে সরাসরি ডানেডিনের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করেন তিনি।

হেলিকপ্টারে ব্রায়ান্টে সঙ্গী হিসেবে টেইলরও ছিলেন। ব্রায়ান্টকে হেফাজতে নিয়ে যাওয়ার পর থানার সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘পুরো পথ আমরা দুই বন্ধুতে আড্ডা দিতে দিতে এসেছি। হেলিকপ্টারে ওঠার আগে ওয়াইয়ানাকুরায় একটি দামী রেস্তোঁরায় লাঞ্চ করেছি আমরা। সময়টা সত্যিই খুব উপভোগ্য ছিল।’

সাংবাদিকদের টেইলর আরও বলেন, হেলিকপ্টারটি নিজের টাকায় ভাড়া করেছেন ব্রায়ান্ট; কারণ, তিনি এভাবেই থানায় যেতে চেয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের স্থানীয় সময় বিকেল চারটায় ব্রায়ান্টকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা