আন্তর্জাতিক

এবার ফিলিস্তিনি যুবককে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সেনা সদস্যরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। শুক্রবার (২৮ মে) বিক্ষোভের সময় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহত ফিলিস্তিনি যুবকের নাম জাকারিয়া হামায়েল।

শুক্রবার (২৯মে) ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পশ্চিমতীরের দক্ষিণ নাবলুসের বেইতা গ্রামে ২৮ বছর বয়সী এই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে ইহুদি দেশটির সেনা সদস্যরা। নাবলুসের কাছে সেসময় বিক্ষোভে কয়েকশো ফিলিস্তিনি অংশ নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার মুখে মাস্ক পরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিনিরা।

এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন এবং ইসরায়েলের সেনাদের ওপর পাথর নিক্ষেপ করেন। একপর্যায়ে ইসরায়েলি সেনা সদস্যরা সরাসরি গুলি চালিয়ে এক বিক্ষোভকারীকে হত্যা করে।

বিষয়টি নিয়ে বার্তাসংস্থা এএফপি’র কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে অধিকৃত পশ্চিমতীরের রামাল্লার কাছে গত মঙ্গলবার আল-আমারি শরণার্থী শিবিরে তল্লাশি অভিযানের সময় অন্য এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনা সদস্যরা।

সূত্র: আলজাজিরা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা