আন্তর্জাতিক

‘৭০ ভাগ মানুষ টিকা নিলে করোনা নির্মূল হবে’

সান নিউজ ডেস্ক : বিশ্বের অন্তত ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় না আনতে পারলে করোনা মহামারি নির্মূল সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (২৮ মে) ডব্লিউএইচও’র ইউরোপীয় শাখার পরিচালক হ্যান্স ক্লাগ ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে এ কথা বলেন।

বিশ্বজুড়ে গণটিকাদান কর্মসূচি কাঙ্খিত মাত্রার তুলনায় অনেক ধীরগতিতে চলছে বলে সমালোচনা করেছেন ক্লাগ। পাশাপাশি, করোনাভাইরাসের বিভিন্ন অভিযোজিত ধরনের (ভ্যারিয়েন্ট) উদ্ভব ও এগুলোর উচ্চ সংক্রমণক্ষমতার প্রেক্ষিতে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার এক সাক্ষাৎকারে এএফপিকে হ্যান্স ক্লাগ বলেন, ‘বিশ্বজুড়েই মানুষের মধ্যে এক প্রকার গা ছাড়া মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, করোনা মহামারি শেষ হয়ে গেছে, কিংবা যাচ্ছে— এমন চিন্তা-ভাবনা করার কোনো সুযোগ এখন পর্যন্ত নেই। বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার আগ পর্যন্ত এই মহামারি নির্মূল হবে না।’

গত এক বছর ধরে বিশ্বজুড়ে মানবদেহে সংক্রমিত হতে হতে কয়েকবার অভিযোজনের (মিউটেশন) মধ্যে দিয়ে গেছে সার্স-কোভ-২ বা করোনাভাইরাস। এর ফলে এই ভাইরাসটির একাধিক প্রজাতি বা ধরনের (ভ্যারিয়েন্ট) উদ্ভব ঘটেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নতুন প্রজাতি বা ধরনগুলো প্রচলিত সার্স-কোভ-২ মূল ভাইরাসটির তুলনায় অনেক বেশি প্রাণঘাতী ও উচ্চ সংক্রমণশীল।

সাক্ষাৎকারে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হ্যান্স ক্লাগ বলেন, ‘এই ব্যাপারটি সত্যিই খুব উদ্বেগের, কারণ আমরা ইতোমধ্যে দেখেছি প্রচলিত সার্স-কোভ-২ ভাইরাসটির তুলনায় এর ব্রিটিশ ভ্যারিয়েন্ট বি.১১৭ এর সংক্রমণ ক্ষমতা বেশি।’

‘আবার, এখন দেখা যাচ্ছে— ভাইরাসটির ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১৬১৭ এর ক্ষয়ক্ষতির ক্ষমতা ব্রিটিশ ভ্যারিয়েন্টের চেয়ে বেশি।’

সাক্ষাৎকারে তিনি জানান, করোনাভাইরাসের ক্রমাগত অভিযোজন এবং এর ফলে নিত্য নতুন ধরনের আবির্ভাব বৈশ্বিক মহামারি পরিস্থিতিকে আরো তীব্র করে তুলছে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় টিকাদান কর্মসূচীকে আরও গতিশীল করা।

ডব্লিউিএইচওর ইউরোপীয় শাখার পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপের মোট ৫৩ টি দেশ এবং এলাকার (টেরিটরি) মোট জনসংখ্যার মাত্র ২৬ শতাংশকে টিকার প্রথম ডোজ দেওয়া গেছে।

অন্যদিকে ফ্রান্সের বার্তাসংস্থা এএফপির পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বসবাসকারী মোট জনসংখ্যার মাত্র ৩৬ দশমিক ৬ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করতে সক্ষম হয়েছেন। টিকার দুই ডোজ নেওয়া সম্পূর্ণ করেছেন আরও কম— ১৬ দশমিক ৯ শতাংশ মানুষ।’

টিকাদান কর্মসূচির এই ধীরগতি ইউরোপে করোনা মহামারিকে দীর্ঘস্থায়ী করছে উল্লেখ করে সাক্ষাৎকারে হ্যান্স ক্লাগ বলেন, ‘সময় দ্রুত বয়ে যাচ্ছে। এই মহমারিকে লাগাম টানতে হলে এই মুহূর্তে যে দিকে সবচেয়ে বেশি মনযোগ দিতে হবে, তা হলো গতি।’

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা