আন্তর্জাতিক

ইস্তাম্বুলে দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ঐতিহ্যবাহী শহর ইস্তাম্বুলে দৃষ্টিনন্দন একটি মসজিদের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শুক্রবার (২৮ মে) জুমার নামাজের সময় শহরের ঐতিহাসিক তাকসিম স্কয়ারে মসজিদটির উদ্বোধন করেন তিনি।

মসজিদটি নির্মাণের পরিকল্পনা নিয়ে ২০১৩ সালে বিরোধিতা করেছিল কিছু সংখ্যক মানুষ। কিন্তু শেষ পর্যন্ত তাকসিম স্কয়ারেই মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হয় এবং শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার মানুষ যোগ দেন। এমনকি অনেকে মসজিদে জায়গা না পেয়ে এর চত্বরে বসে জুমার নামাজ আদায় করেন।

নতুন নির্মিত এই মসজিদটির সঙ্গেই রয়েছে খোলা একটি চত্বর। সেটিকে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের প্রতীক মনে করেন অনেকে। মূলত এটি তুর্কি প্রজাতন্ত্র এবং এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি স্মারক হিসেবে অনেকের কাছে বিবেচিত।

শুক্রবার মসজিদটির উদ্বোধন করে জুমার নামাজের পর প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘তাকসিম মসজিদ এখন ইস্তাম্বুলের স্মারকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। আল্লাহর ইচ্ছায় এটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে।’

মসজিদের উদ্বোধনের সময় জুমার নামাজ পড়তে আসা বিপুল সংখ্যক মানুষের উদ্দেশে তিনি বলেন, প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে মসজিদ নির্মাণ করতে পারা একটি বিজয়। কোনো কিছুই এ উদ্যোগকে বন্ধ করতে পারবে না।

গত শতাব্দীর নব্বইয়ের দশকে ইস্তাম্বুলের মেয়র থাকার সময়ই তাকসিম স্কয়ারে মসজিদ নির্মাণের ইচ্ছার কথা বলেছিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মসজিদে সমবেত মানুষের উদ্দেশে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এখানে নামাজ পড়ার জন্য একটি কক্ষ পর্যন্ত ছিল না। আর তাই মুসল্লিরা বাধ্য হয়ে খোলা জায়গায় পত্রিকা বিছিয়ে নামাজ পড়তেন।’

নামাজ পড়তে আসা মসল্লিরা নতুন এই মসজিদের নির্মাণশৈলীর ব্যাপক প্রশংসা করেছেন। এটি মূলত অটোমান তথা উসমানীয় সাম্রাজ্যের বৈশিষ্ট্য আর আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। এখানে একসঙ্গে প্রায় চার হাজার মানুষ নামাজ পড়তে পারবেন।

বার্তাসংস্থা এএফপি’কে আবু জের কচ নামে একজন মুসল্লি বলেন, সেখানে মানুষের তুলনায় মসজিদ কম। তিনি বলেন. ‘যারা এটি বানিয়েছে, আল্লাহ তাদের মঙ্গল করুন।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা