আন্তর্জাতিক

২০ হাজার করোনা টিকা পুড়িয়ে দিল মালাউই

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ২০ হাজার ডোজ করোনার টিকা পুড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশ মালাউই। এই টিকাগুলো হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার, যা মেয়াদোত্তীর্ণ ছিল।

বুধবার (১৯ মে) এ খবর প্রকাশ করে বিবিসি। এতে বলা হয়, দেশটি ১৯ হাজার ৬১০ ডোজ করোনার টিকা প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, জনগণ যাতে বুঝতে পারে তারা যে টিকা গ্রহণ করবে তা নিরাপদ। এ বিষয়টি নিশ্চিত করতেই এসব মেয়াদোত্তীর্ণ টিকা আগুনে পুড়িয়ে দেয়া হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে মেয়াদোত্তীর্ণ ডোজগুলো ধ্বংস না করার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে এখন তারা তাদের পরামর্শ পরিবর্তন করেছে।

মালাউইতে করোনার টিকা দেয়ার বিষয়ে মানুষের মাঝে উৎসাহ কম। দেশটির স্বাস্থ্যকর্মীরা আশা করছেন, এ পদক্ষেপের ফলে জনগণের আস্থা বাড়বে।

প্রায় ১৮ মিলিয়ন জনসংখ্যার দেশ মালাউই। এখানে ৩৪ হাজার ২৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন এক হাজার ১৫৩ জন।

২৬ মার্চ মালাউই আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে এক লাখ দুই হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়। এর প্রায় ৮০ শতাংশ ব্যবহার করা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা