আন্তর্জাতিক

ইসরায়েলের ৬ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিতে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, আজ বুধবারও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

সকালে ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২১৯ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে। সূত্র: পার্সটুডে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা