আন্তর্জাতিক

ফিলিস্তিনি ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে। ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে।

অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরাইলের ভেতরেও গতকাল (মঙ্গলবার) সাধারণ ধর্মঘট পালিত হয়েছে।

লেবাননের আল-মায়েদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে ইসরাইলের অভ্যন্তরের বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ সমাবেশ করে। তবে কারা এই বিক্ষোভ প্রতিবাদ করেছে তাদের সঠিক পরিচয় জানায় নি টেলিভিশন চ্যানেলটি।

মজার ব্যাপার হচ্ছে- এই ধরনের বিক্ষোভ ইসরাইলের ভেতরে এই প্রথম নয়; গাজা এবং পবিত্র জেরুজালেম শহরে ইসরাইলি সেনারা আগ্রাসন চালানোর শুরু থেকেই এ ধরনের বিক্ষোভ-প্রতিবাদ হয়ে আসছে ইসরাইলের অভ্যন্তরে। বিক্ষোভকারীরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানাচ্ছে।

ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের পর থেকে ২১৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৬১টি শিশু, ৩৬ জন নারী এবং ১৬ জন বৃদ্ধ লোক রয়েছেন। বর্বর আগ্রাসনে আহত হয়েছেন অন্তত ১,৪৪২ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা