আন্তর্জাতিক
নিখোঁজ ৫০ জনের বেশি

ভূমধ্যসাগরে উদ্ধার ৩৩ জনের সবাই বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া থেকে ইউরোপে যাবার পথে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা সাগরে ডুবে যাওয়ায় ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। সাগর থেকে উদ্ধার করা হয়েছে মোট ৩৩জনকে। এদের সবাই বাংলাদেশী বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম।

আইওএম-এর ভূমধ্যসাগরীয় এলাকার সমন্বয়ক ফ্ল্যাভিও ডি গিয়াকোমো এক টুইট বার্তায় জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে তিউনিসিয়ার এসফ্যাক্স উপকূলে একটি জাহাজ ডুবে যাবার ঘটনা ঘটেছে। প্রতি বছর বিপদজনকভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় পানিতে ডুবে মারা যাচ্ছে বহু মানুষ।

আইওএম কর্মকর্তা জানান, সম্ভবত ৫০জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সবাই বাংলাদেশ থেকে এসেছে। অভিবাসন প্রত্যাশীরা লিবিয়ার জাওয়ারা থেকে রওনা দিয়েছিল বলে উল্লেখ করেন আইওএম কর্মকর্তা।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ জেকরি জানিয়েছেন, সমুদ্রে তেলের খনিতে কর্মরত শ্রমিকরা একটি নৌকা ডুবে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। এরপর সে এলাকায় নৌবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে বলে জানান তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে তিউনিসিয়ার রেডক্রিসেন্টকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়া থেকে রওনা হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেবার সময় অন্তত ৫৭জন অভিবাসন প্রত্যাশী ডুবে গেছে।

রেডক্রিসেন্ট কর্মকর্তা মঞ্জি স্লেম জানান, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যারা সবাই বাংলাদেশী। এই নৌকাটি ৯০ জনের মতো যাত্রী বহন করছিল বলে জানান তিনি।

তিউনিসিয়ার বার্তা সংস্থা টিএপি জানিয়েছে, সোমবার তিউনিসিয়ার উপকূলে আরেকটি নৌকা যখন ডুবে যাচ্ছিল, তখন নৌবাহিনী ১১৩ জনকে উদ্ধার করেছে। তারা সবাই বাংলাদেশ, মরক্কো এবং সাব-সাহারা আফ্রিকার অধিবাসী।

অবৈধভাবে যারা ইউরোপে ঢুকতে চায়, তাদের জন্য সুবিধাজনক জায়গা হচ্ছে লিবিয়া। বাংলাদেশ থেকে অনেকে নানা উপায়ে লিবিয়া পৌঁছে। এরপর নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেকে ইতালী পৌঁছেছে। পাশাপাশি সাগরে ডুবে অনেকের মৃত্যুও হয়েছে।
২০১৯ সালের মে মাসে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার পথে সাগরে ডুবে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৪০ বাংলাদেশী।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালী যাবার পথে সাগরে ডুবে মৃত্যু ঘটনা থামছেই না। অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে সাগরে নজরদারি বাড়ালেও জীবনের ঝুঁকি নিয়ে অনেকে সাগর পাড়ি দিচ্ছেন।
আইওএমের হিসেবে ২০২১ সালের পাঁচ মাসে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালী এবং মল্টা যাবার পথে সাগরে ডুবে ৫০০'র বেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছে।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা