আন্তর্জাতিক

নির্যাতিত ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার নাগরিকরা

আর্ন্তজাতিক ডেস্ক: গাজায় ভয়াবহ ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ঘটনায় ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। গত সপ্তাহে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক শিশুসহ অন্তত ২০০ জন নিহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গাজায় ইসরায়েলের বর্বোরোচিত হামলার প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ মে) ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েক'শ বিক্ষোভকারী রাজধানী বুয়েনেস আইরেসে ইসরায়েলি দূতাবাসের কাছে জড়ো হয়।

পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা দূতাবাসের কাছে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করুন’ এবং ‘আমরা হৃদয় থেকে ফিলিস্তিনিদের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড।

এদের মধ্যে এক বিক্ষোভকারীর হাতে স্প্যানিশ ভাষায় লেখাছিল ‘বয়কট ইসরায়েল’। এ সময় বিক্ষোভকারীরা আর্জেন্টিনার সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

এছাড়া অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধে জাতিসংঘে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা