আন্তর্জাতিক

ইসরায়েলকে ৭৩৫ মিলিয়ন অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বর্বর হামলার মধ্যেই দেশটিকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

সোমবার (১৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ৫ মে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রি সম্পর্কে অবহিত করা হয়েছিল। তখন ডেমোক্র্যাটসের একটি নতুন প্রজন্ম নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের অব্যাহত এই সমর্থন নিয়ে প্রশ্ন তুলেন। অস্ত্র বিক্রি নিয়ে উদ্বেগ জানান।

তারা বিষয়টি নিয়ে আরও সময় চান। যদিও ইসরায়েলকে অস্ত্র দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইনপ্রণেতা সমর্থন দিয়েছেন। তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আগেই এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করা হয়।

কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক ডেমোক্র্যাট বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরও হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।

অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, হামাসের রকেট হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে।

১০ মে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৫৮ শিশুসহ ১৯৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৩০০ ফিলিস্তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা