আন্তর্জাতিক

ভাড়া নিয়ে রাস্তায় মরদেহ ফেলে গেলেন অ্যাম্বুলেন্স চালক

আন্তর্জাতিক ডেস্ক: ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাড়ির সামনের রাস্তায় মৃতদেহ ফেলে রেখে যাওয়ারর অভিযোগ উঠেছে এক অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। ঘটনাটি হলো ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের। কয়েকঘণ্টা ধরে রাস্তায় পড়ে থাকা সেই মরদেহ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রধানের উদ্যোগে সৎকার করা হয়।

সোমবার (১৭ মে) মর্মান্তিক এই ঘটনা প্রদেশের দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির চকমানিক গ্রামে ঘটেছে বলে খবর দিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার।

এক প্রতিবেদনে আনন্দবাজার বলেছে, করোনাভাইরাস বিধি-নিষেধের কারণে অ্যাম্বুল্যান্স পেতেও বেগ পেতে হচ্ছে প্রতিনিয়ত। এর মধ্যেই চকমানিক এলাকার বাসিন্দা অভিজিৎ রায় অসুস্থ হয়ে পড়েন।

রোববার বিকেলে হঠাৎ তার হৃদযন্ত্রের সমস্যা শুরু হয়। অনেক কষ্টে অভিজিতের মা ফোন করে অ্যাম্বুল্যান্স জোগাড় করেন।

পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগে পথেই মারা যান অভিজিত। তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরে অ্যাম্বুল্যান্স চালক মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার বিনিময়ে বেশি টাকা দাবি করেন।

অভিজিতের পরিবারের সদস্যরা বলেন, শেষ পর্যন্ত হাসপাতাল থেকে রওয়ানা দিলেও মাঝপথেই মৃতদেহ ফেলে চলে যান অ্যাম্বুলেন্সের চালক। ছেলের রদেহ বাড়িতে ফেরানোর জন্য রাস্তায় বসে কান্নাকাটি শুরু করেন মা। স্থানীয়রা এই দৃশ্য দেখার পর এগিয়ে আসেন, খবর যায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে।

বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় আসেন ঘটনাস্থলে। কয়েকজনকে সঙ্গে নিয়ে পিপিই পরে শববাহী গাড়িতে তুলে দেন অভিজিত রায়ের মরদেহ। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় বজবজ কালীবাড়ি চিত্রলগঞ্জে। রাতেই সেখানে অভিজিতের সৎকার সম্পন্ন হয়।

এ বিষয়ে বুচান বলেন, ‘অসাধু এই অ্যাম্বুল্যান্স চালক অমানবিকতার পরিচয় দিয়েছেন। ইতোমধ্যে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা