আন্তর্জাতিক

মহারাষ্ট্রে তাওকতের তাণ্ডব, ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকতের তাণ্ডবে ভারতের মহারাষ্ট্রে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। তাওকতের কবল থেকে বাঁচাতে মুম্বাইয়ের অন্তত সাড়ে ১৩ হাজার মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) ভোরে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেড়ে গুজরাট উপকূল অতিক্রম করেছে। এতে সেখানকার বেশকিছু স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, তাওকতের মোকাবিলার প্রস্তুতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ইতোমধ্যে কাজ শুরু করেছেন ভারতীয় নৌবাহিনী। কোচি বন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে ঝড়ের দাপটে আটকে পড়া মৎস্যজীবীদের একটি নৌকা উদ্ধার করেছে নৌবাহিনীর জাহাজ। ওই নৌকায় ১২ জন মৎস্যজীবী ছিলেন।

মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের দাবি, সাম্প্রতিক সময়ের মধ্যে মুম্বাইয়ে আঘাত হানা সাইক্লোনগুলোর মধ্যে তাওকতের গতি সবচেয়ে বেশি। অন্তত ১১৪ কিলোমিটার বেগে এটি মুম্বাইয়ে আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতি এড়াতে মুম্বাইয়ের বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শহরটির বিস্তীর্ণ এলাকা।

সোমবার স্থানীয় সময় রাত থেকেই গুজরাট উপকূল সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পানি জমে যায় তাওকতের প্রভাবে। ঘূর্ণিঝড়ের কারণে আপাতত দুই দিন করোনা টিকাদান বন্ধ থাকবে বলে জানিয়েছে গুজরাট প্রশাসন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা