আন্তর্জাতিক

লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দিকে ২২টি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবাননের রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ছয়টি রকেট ছোড়ে লেবানন। তবে সেগুলো লক্ষ্যে আঘাত হানতে পারেনি, লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে। বিপরীতে লেবাননের যে জায়গা থেকে রকেট ছোড়া হয়, সেই জায়গা লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে ইসরায়েল।

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, লেবাননের দিকে লক্ষ্য ইসরায়েল মোট ২২টি শেল নিক্ষেপ করেছে।

এর আগে গত ১৩ মে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করে লেবানন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত শিশুসহ ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১২ জনের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত ৮ দিনের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৫০০ জনে।

অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ইসরায়েলে ১০ জন নিহত হয়েছেন। সূত্র : আল জাজিরার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা