আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ডাক

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকের হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা মুভমেন্ট প্রস্তুত আছে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র নাসর আশ-শাম্মারি। খবর : পার্সটুডের।

তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নুজাবা মুভমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরাকের জনগণ বিশেষ করে প্রতিরোধ সংগ্রামীরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত। ফিলিস্তিনিরা কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তিনি।

নুজাবা মুভমেন্টের মুখপাত্র বলেন, ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রশংসনীয়। আর আরব দেশগুলোর যেসব শাসক ইসরায়েলের সঙ্গে আপস করেছে তাদের প্রতি আমাদের ঘৃণা। তারাও ইসরায়েলের অপরাধে সমভাবে অপরাধী।

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের হামলা অব্যাহত রয়েছে। টানা আট দিন ধরে তাদের বর্বরোচিত হামলায় সোমবার পর্যন্ত ৫৮ শিশুসহ প্রায় ২০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় তিনটি শিশু আহত হচ্ছে। ইসরায়েলি দখলদারদের টানা বিমান হামলায় এ পর্যন্ত ৩৬৬ শিশুসহ আহত হয়েছেন এক হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গত এক সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায় তিন হাজারেরও বেশি রকেট ছুড়েছে। ফিলিস্তিনিদের হামলায় এ পর্যন্ত দুই শিশুসহ ১০ ইসরায়েলি নিহত হয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা