আন্তর্জাতিক

‘গোমূত্র পান করি, তাই করোনা হয়নি’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য প্রজ্ঞা ঠাকুর বলেন, গোমূত্র পান করলে ক্যানসার সেরে যায় এমন বক্তব্য দিয়ে আগেও আলোচনায় এসেছিলেন তিনি। এবার তিনি দাবি করেছেন, প্রতিদিন গোমূত্র পান করেন বলে তার করোনা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সব সময় গেরুয়া পোশাক পরে নিজেকে সাধু দাবি করা প্রজ্ঞা ঠাকুর বলেছেন, গোমূত্র জীবনদায়ী। এর একাধিক গুণ রয়েছে। করোনা সংক্রমণও রুখে দিতে পারে গোমূত্র।

তিনি বলেন, প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দিতে পারে। আমি প্রতিদিন গোমূত্র পান করি। তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না। আর আমার করোনাও হয়নি।

এর আগে প্রজ্ঞা ঠাকুর দাবি করেছিলেন, ‘গোমূত্র পান করলে ক্যানসারও সেরে যায়।’ গত বছর অসুস্থ হয়ে পড়েছিলেন এই বিজেপি এমপি। তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শরীরে করোনার উপসর্গও ছিল। তবে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

উল্লেখ্য, কয়েক বছর আগে প্রজ্ঞা ঠাকুর দাবি করেছিলেন, দু’টি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করেন। আর তাতেই তার ক্যানসার নিরাময় হয়েছে।

তবে এই প্রথম নয়। প্রজ্ঞা ঠাকুরের আগে একাধিক বিজেপি সাংসদ, বিধায়কের কণ্ঠেও এই কথা শোনা গিয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার আরেক বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়।

সেই ভিডিওতে ওই বিধায়ককে গোমূত্র পান করতে দেখা গিয়েছে। ভিডিওতে তিনি বলেছেন সুস্থ থাকতে কীভাবে গোমূত্র পান করতে হবে। সুরেন্দ্রের দাবি, গোমূত্র কোভিড-১৯ সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা