আন্তর্জাতিক

ইসরায়েলকে ৭৩ কোটি ডলার মূল্যের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিন। এরমধ্যে গত ৫ মে ইসরায়েলের কাছে সাড়ে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৭ মে) মার্কিন কংগ্রেসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, ফিলিস্তিনের হামলা থেকে বাঁচতে ‌ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। অন্যদিকে ইসরায়েলে রকেট নিক্ষেপ বন্ধে গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাসের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাইডেন প্রশাসন।

ওয়াশিংটনের প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রজন্মের কূটনীতিকরা চলমান সহিংসতায় ওয়াশিংটনের অস্ত্র বিক্রির এ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছেন। আইনজীবীদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন, অস্ত্র বিক্রির এ সিদ্ধান্তটা এখন কেন? এর পেছনে কী উদ্দেশ্য?

তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির এ সিদ্ধান্ত ইসরায়েলকে আরও আগ্রাসী করবে এবং ফিলিস্তিনের ওপর সহিংসতা বাড়বে।

এদিকে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ। তিনি ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা