আন্তর্জাতিক

হামাসের প্রধানের বাড়িতে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যে সর্বশেষ দফা বোমা হামলা চালিয়েছে তাতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতার বাড়ি লক্ষ্য করেও বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী এই বোমা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।

গাজায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাড়িতে বোমাটি বিস্ফোরিত হয় বলে তারা দাবি করছে।

রোববার (১৬মে) গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে আরও অন্তত ৩৩ জন। এরমধ্যে ১৩ জন শিশু। এ নিয়ে গাজায় ৫২ শিশুসহ ১৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়েহিয়া আল সিনওয়ার। ইসরায়েলের এই হামলার জবাবে হামাসের যোদ্ধারা ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের দিকে এক পশলা রকেট ছোড়ে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। গাজায় ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের বিরোধ সপ্তম দিনে পৌঁছানোর পর এমন মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত অবসানের আহ্বান জানিয়েছে।

শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারপরই মূলত নেতানিয়াহু গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন।

গতকাল গভীর রাতে এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেছেন, ‌‌‘যতদিন প্রয়োজন’ ততদিন হামলা অব্যাহত থাকবে এবং বেসামরিক হতাহত কমানোর জন্য যা সম্ভব সব কিছু করা হচ্ছে।’ সংঘাতের পেছনে সেটা ইসরায়েল নয় শত্রুপক্ষ হামাস বলে দাবি করেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা