আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট দেয়ায় এমপি বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায় অস্ট্রিয়ার এক সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রেসুল ইয়েগিট দেশটির ক্ষমতাসীন দল ওভিপির (অস্ট্রিয়ান পিপলস পার্টি) সংসদ সদস্য ছিলেন।

রেসুল ইয়েগিট কয়েক বছর ধরে ওভিপিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জের নিবেদিত কর্মী হিসেবে পরিচিত।
সম্প্রতি তিনি ফেসবুকে ‘ফ্রি ফিলিস্তিন’ লিখাসহ একটি ফিলিস্তিনি পতাকা পোস্ট করেন।

ইয়েগিট বলেন, ‘যদি কোনো দেশের প্রধানমন্ত্রী তার সরকারি কার্যালয়ে অন্য দেশের পতাকা ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে রাজনীতিবিদ এবং জনগণ যে কেউ তাদের মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য যে, অস্ট্রিয়ার সরকারের সিদ্ধান্ত এর বিপক্ষে ছিল।’

গত শুক্রবার এমপি রেসুল ইয়েগিট ‘ফ্রি প্যালাস্টাইন’ লিখে ফিলিস্তিনের পতাকা তার ফেসবুকের প্রোফাইল পিকচারে রাখেন।

রেসুল ইয়েগিট জানান, এর দেড় ঘণ্টা পরই দলের প্রধান কার্যালয় থেকে তাকে ফোন করে বহিষ্কারাদেশের বিষয়টি জানিয়ে দেয়া হয়। তাকে বলা হয়েছিল, তিনি আর দলে ফিরতে পারবেন না।

সূত্র: আনাদোলু

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা