আন্তর্জাতিক

স্বামী হাসপাতালে, বাড়িতে স্ত্রীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে একের পর এক মৃত্যু। নানাভাবে পাশে থাকার আশ্বাস দিচ্ছে সরকার। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তবুও সার্বিক পরিস্থিতি অবসাদগ্রস্ত করে দিচ্ছে অনেককেই।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের সার্ফের মোড় এলাকার বাসিন্দা মনিকা নিয়োগী কয়েক দিন আগেই করোনা পরীক্ষা করান। তবে তার রিপোর্ট আসেনি। কিন্তু করোনার উপসর্গ রয়েছে তার শরীরে। সে কারণে তিনি আইসোলেশনেই ছিলেন।

অন্যদিকে তার স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকাটিকেও কনটেইনমেন্ট জোন হিসাবে কড়াকড়ি করা হয়েছে। এদিকে এসবের মধ্যে শনিবার (১৫ মে) ওই বাড়ির ছাদে ৫৭ বছর বয়সী মনিকা নিয়োগীকে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।

তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পাশে পড়েছিল মুড়ি ও ফিনাইলের শিশি।

পুলিশের দাবি, সম্ভবত অবসাদে আত্মহত্যা করেছেন ওই নারী। কিন্তু কিসের থেকে এই অবসাদ? স্বামী করোনায় আক্রান্ত বলে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ? গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

তবে অভিজ্ঞমহলের ধারণা করোনার দাপট তো রয়েছেই। এর সঙ্গেই মনের মধ্যে জাঁকিয়ে বসছে নানা ধরনের ভয়। অবসাদও গ্রাস করছে অনেককে। এ ব্যাপারে বাড়ির অন্যদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা