আন্তর্জাতিক

বাইডেনকে ফোনে যা বললেন নেতানিয়াহু

আন্তর্জাতকি ডেস্ক : গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি বলেন, ক্ষতি এড়াতে এসব করছে ইসরায়েল। খবর আল-জাজিরার।

শনিবার (১৫ মে) নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

নেতানিয়াহু বলেন, গাজায় হামাস ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে জড়িত নয় এমন মানুষদের ক্ষতি করছে না ইসরায়েল।

বাইডেনকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গাজা টাওয়ারে সংবাদমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর আগে নিরীহ মানুষদের সরিয়ে নেয়ার সময় দেওয়া হয়েছে।

এসময় ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন দেওয়ার জন্য বাইডেনকে ধন্যবাদও জানান নেতানিয়াহু।

এদিন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমকর্মীদের সরে যেতে এক ঘণ্টা সময় দেওয়ার মধ্যেই গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয় ইসরায়েলি বিমানবাহিনী।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনও জানা সম্ভব হয়নি। ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস ব্যুরোর কার্যালয়ও ছিল।

ছবিতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সোমবার (১০ মে) শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৩৯ শিশুসহ ১৪০ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন ৯৫০ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা