আন্তর্জাতিক

ইসরায়েলির গুলিতে আহত ফিলিস্তিনি অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক:ইসরায়েলের হাইফা নগরীতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদে ফিলিস্তিনি অভিনেত্রী মাইশা আবদ এলহাদি অংশ নেয়ার পর দেশটির সামরিক বাহিনী তার ওপর গুলি চালিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ আবেগঘন পোস্টে তিনি হামলায় আহত হওয়ার খবর জানান।

‘অ্যাঞ্জেল’ তারকা হিসেবে পরিচিত মাইশা জানান, ইসরায়েলের হাইফায় প্রতিবাদ চলাকালে সামরিক বাহিনী তার ওপর গুলি চালায়।

তিনি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘রোববার আমি হাইফায় শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছিলাম। আমরা স্লোগান দিচ্ছিলাম, গান করছিলাম, কণ্ঠ ব্যবহার করে ক্ষোভ প্রকাশ করছিলাম।

ব্যক্তিগতভাবে আমি বিক্ষোভে স্লোগান দিচ্ছিলাম এবং ঘটনার ভিডিও করছিলাম। বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর সৈন্যরা স্টেন ও গ্যাস গ্রেনেড চালানো শুরু করে এবং আমি অনুধাবন করলাম, কিছু সময়ের মধ্যে সেগুলোর মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।’

‘আমি ফুটপাতে দাঁড়িয়েছিলাম, এমন জায়গায় যেটা আমার কাছে নিরাপদ বলে মনে হয়েছিল। আমি একা ছিলাম এবং আমি কারো জন্য হুমকির কারণ ছিলাম না। আমি আমার গাড়ির দিকে যেতে থাকি।

এ সময় আমি আমার খুব কাছেই গুমোট আওয়াজ শুনতে পাই এবং আমি অনুভব করলাম, আমার জিনস ছিঁড়ে গেছে! এটাই আমার প্রথম অনুভূতি!’ যোগ করেন তিনি।

তিনি আরও লেখেন, ‘আমি হাঁটার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি বুঝতে পারলাম, আমার পা থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে এবং আমার ত্বক ফেটে গেছে।’


দীর্ঘ এই পোস্টের শেষে মাইশা লেখেন, ‘পুলিশ ও দখলদার বাহিনী যেকোনো ফিলিস্তিনিকে নির্বিশেষে আক্রমণ কিংবা হত্যা করতে দ্বিধা করছে না, যদিও সে তাদের জন্য হুমকির কারণ হোক কিংবা না হোক।

শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ও সেনাবাহিনীর হামলা প্রথমবার নয়। একজন ফিলিস্তিনি হিসেবে আমার কোনো সন্দেহ নেই যে, আমি প্রতিনিয়ত হুমকির মুখোমুখি হচ্ছি, তবে এবার তা আরও স্পষ্ট হয়ে গেছে। আমরা যুদ্ধের সম্মুখভাগে রয়েছি এবং একমাত্র ভাগ্যই আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে।’

পূর্ব জেরুজালেমের আরব অধ্যুষিত এলাকা শেখ জাররাহ থেকে চারটি ফিলিস্তিনি পরিবারকে বাড়িছাড়া করার এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি ও আরব ইসরায়েলিরা বিক্ষোভ শুরু করে।

ওই ফিলিস্তিনি পরিবারগুলো গত প্রায় ৭০ বছর ধরে সেখানে বসবাস করছেন, হঠাৎ করে কয়েকজন কট্টরপন্থী ইহুদি তার মালিকানা দাবি করে।

জেরুজালেম নগর কর্তৃপক্ষ ও শহরের একটি নিম্ন-আদালত সেই দাবি মেনে নিয়ে রায় দেয়ার পর বিক্ষোভ জোরালো হয়। এরই মধ্যে রোজার শুরুতে পুলিশ জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর কিছু বিধিনিষেধ বসালে পরিস্থিতির আরও ঘোলাটে হয়ে ওঠে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা