আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিশ্চিহ্ন আল-জাজিরা কার্যালয়

আন্তর্জাতিক ডেস্ক : বিমান হামলা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। এর আগেই ইসরায়েলের সামরিক বাহিনী আল-জাজিরার কার্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছিল।

নিজেদের কার্যালয়ে এমন হামলার খবর শনিবারের অনলাইন প্রতিবেদনে নিশ্চিত করেছে আল-জাজিরা। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ইসরায়েলের বিমান হামলার পর ভবনটি মাটির সাথে মিশে গেছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে ভবনের চারপাশ।

ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয় রয়েছে। ইসরায়েল হামলার হুমকি দেওয়ায় শনিবারের হামলার এক ঘণ্টা আগেই ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে টানা পঞ্চম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা অব্যাহত রেখেছে। আজ শনিবারের হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলা প্রতিরোধ পাল্টা ইসরায়েলে রকেট হামলা করেছে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস।

শুক্রবার সংঘাত ছড়িয়েছে গাজা থেকে বিচ্ছিন্ন ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরেও। এদিন পশ্চিম তীরেও অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কয়েশ শত। ইসরায়েলি সেনাদের গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে এই হতাহতের ঘটনা ঘটেছে।

২০১৪ সালের পর গাজা ও ইসরায়েলের মধ্যে এতটা ভয়াবহ সংঘাত পরিস্থিতি গত ৭ বছরে তৈরি হয়নি। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৪০ এর বেশি শিশুসহ অন্তত ১৩৬ জন ফিলিস্তিনি এবং ইসরায়েলে ৮ জন নিহত হয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা