আন্তর্জাতিক

মাত্র ৩৫ মিনিটে ৪৫০ বোমা!

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম প্রহরের পর ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিরক্ষা বাহিনী গাজা সীমান্তে বিমান ও স্থল হামলা চালাতে যাচ্ছে।

শুক্রবার (১৪ মে) এই ঘোষণার পর গাজার শাসক দল হামাস তাদের বাহিনী সদস্যদের যে গাজা সীমান্তের কাছে সুড়ঙ্গগুলোতে অবস্থান নিতে পাঠাবে তা আন্দাজ করেছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আন্দাজ ভুল হয়নি। ওই রাতেই হামাসের সুড়ঙ্গগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় এবং অধিকাংশ সুড়ঙ্গ ধ্বংস করে দেওয়া হয়। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ সেবা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ১৬০টি যুদ্ধবিমান থেকে ৪৫০টি বোমা ফেলা হয়। এসব বোমায় ৮০ টন বিস্ফোরক ছিল। মাত্র ৩৫ মিনিটে এসব বোমা ফেলে হামাসের ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এতে করে হামাসের লুকানো কিংবা প্রতিরক্ষার জন্য ব্যবহৃত সুড়ঙ্গ ব্যবস্থা ধ্বংস হয় গেছে।

এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনী কিংবা হামাসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গগুলোতে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক হামাস সেনা নিহত হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা