আন্তর্জাতিক

মৃত্যুর আগেই শেষকৃত্যের অনুষ্ঠান!

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যু হলে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন ঘনিষ্ঠজনরা। কিন্তু মৃত ব্যক্তি সেই সময় বিষয়গুলো বুঝতে বা দেখতে পারেন কিনা তা নিয়ে কারো সঠিক ধারণা নেই। তবে তার শেষকৃত্যে সবাই কি করবেন তা জানার বেশ কৌতূহল মায়লা আলোঞ্জোর।

এজন্য মৃত্যুর আগেই তিনি আয়োজন করলেন শেষকৃত্য অনুষ্ঠান।

ডমিনিকান রিপাবলিকের বাসিন্দা মায়রা আলোঞ্জো। তিনি যে শুধু শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজন করেছেন তা নয়। ঘণ্টার পর ঘণ্টা লাশের মতো কফিনে শুয়ে থেকেছেন।

এই সময় তার নাকে তুলাও ছিল। শেষ বিদায়ের এই আয়োজনে তিনি ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের আমন্ত্রণ জানান।

তিনি এটিকে তার শেষকৃত্যের মহড়া হিসেবে আখ্যায়িত করেছেন। এপ্রিলের শেষে তার এই অনুষ্ঠান হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মায়রাকে শেষ বিদায় জানানোর মহড়াস্বরূপ আত্মীয়স্বজনরাও কান্নার ভান করছেন।

শেষকৃত্যের মহড়ার এই অনুষ্ঠান আয়োজন করতে মায়রা খরচ করেছেন ১ হাজার মার্কিন ডলার। উপস্থিত সকলের জন্য ছিল খাবার ও পানীয়। পাশাপাশি মায়রাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণও করেন আগত ঘনিষ্ঠজনরা। পুরো ঘটনার পর মায়রা জানিয়েছেন, তার স্বপ্ন সত্যি হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা