আন্তর্জাতিক

ভারতে রাশিয়ার 'স্পুটনিক ভি' টিকাকরণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তৈরি করোনার টিকা ‘স্পুটনিক ভি’ ভারতীয় জনগণের মাঝে দেওয়া শুরু হয়েছে। শুক্রবার (১৪ মে) থেকে ভারতে এ টিকা দেওয়া শুরু হয়। ভারতের সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিজ কর্তৃক টিকা প্রয়োগের অনুমোদন পাওয়ার পরই শুরু হয় টিকাকরণ কার্যক্রমের। দক্ষিণের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে ডক্টর রেড্ডিস ল্যাবের তরফে প্রথম দফায় রাশিয়ান ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় মিডিয়ার খবরে প্রকাশ, ৫ শতাংশ জিএসটি-সহ আপাতত এই টিকার প্রতিটি ডোজের দাম ধার্য হয়েছে ৯৯৫.৪০ টাকা। তবে, পরবর্তীকালে ভারতে এই ভ্যাকসিন উৎপাদন শুরু হলে কমতে পারে দাম।

উল্লেখ্য, বৃহস্পরিবার (১৩মে) মস্কো থেকে ভারতে আসে টিকার ডোজের প্রথম ব্যাচ। নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ভি কে পল জানান, আগামী সপ্তাহ থেকে এই টিকা বাণিজ্যিকভাবে বাজারজাত করে পুরোদমে টিকাকরণ শুরু হবে। জুলাই মাস থেকে ভারতেই স্পুটনিক ভি-র উৎপাদন হবে বলে জানান তিনি। সব ঠিক থাকলে ভারতে প্রায় ১৬ কোটি টিকার ডোজ তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, ভারতে ফাইজার, মডার্না, জনসন এন্ড জনসনের মতো বিদেশি সংস্থার টিকাও অনুমোদনের অপেক্ষায়। সেগুলো অনুমোদন পেলে ভারতে প্রলয়ঙ্করী করোনা প্রকোপের মুখে টিকার আকাল কিছুটা কমবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর রাশিয়ার 'স্পুটনিক ভি' হল তৃতীয় টিকা, যা ভারত সরকার অনুমোদন দিয়েছে জরুরি প্রয়োগের জন্য। তিনটি ট্রায়ালের পর স্পুটনিক টিকায় প্রায় ৯২ শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা গেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা