আন্তর্জাতিক

গাজায় নিহত বেড়ে ১২৬

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে।এদের মধ্যে ৩১ শিশু ও ২০ নারী রয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত ৯২০ ফিলিস্তিনি।

পাঁচদিন আগে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত হাজারের কাছাকাছি মানুষ হতাহত হয়েছেন। উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে দেখা গেছে হাজার হাজার গাজাবাসীকে।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত চলছে। শুক্রবারও বিমান হামলার পাশাপাশি কামানের গোলাও নিক্ষেপ করা হচ্ছে। এদিকে ইসরায়েলি হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট হামলাও অব্যাহত রেখেছে।

এ যাবত কালের সবচেয়ে সহিংস রাত পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সোমবার (১০ মে) থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনো অব্যাহত রয়েছে। এ হামলায় অন্তত ১২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজার খানেক।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা