আন্তর্জাতিক

অক্সিজেনের অভাবে ৭৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে গত চারদিনে অক্সিজেনের অভাবে অন্তত ৭৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবারই (১৪ মে) অন্তত ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

তার আগের দিন ১৫, বুধবার ২১ এবং গত মঙ্গলবার ২৬ জনের মৃত্যু হয়েছে। ভারতের স্থানীয় পত্রিকার খবরে এমন তথ্য জানা গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এক প্রতিবেদনে বলা হয়, এসব মৃত্যুর কারণ এখনো রাজ্য সরকার জানায়নি। কিন্তু মুম্বাই হাইকোর্টের গোয়া বেঞ্চে সরকার জানিয়েছে, মেডিক্যাল অক্সিজেন সরবরাহের জন্য পরিবহন ব্যবস্থা যথাযথ নেই। বৃহস্পতিবারই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে জানিয়েছেন, অক্সিজেন সিলিন্ডার বহনকারী ট্রাক্টরগুলোতে সমস্যার কারণে অক্সিজেন হাসপাতালে সময়মতো পাঠানো সম্ভব হয়নি।

এদিকে, রাজ্যটির বৃহত্তম কোভিড হাসপাতালে এতোগুলো মৃত্যুর কারণে গোয়া কংগ্রেস মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত্ রাণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছে। প্রদেশ সভাপতি গিরিশ চোড়ানকর বলেছেন, ‘অক্সিজেনের অভাবেই এতো রোগীর মৃত্যু হয়েছে। বিজেপি সরকার সেটা ধামাচাপা দিতে চাইছে। দায়িত্বজ্ঞানহীন, অসংবেদনশীল মুখ্যমন্ত্রী রাজ্য চালাচ্ছেন। ’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা