আন্তর্জাতিক

ইসরায়েলের বিমানঘাঁটিতে হামাসের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনির গাজা উপত্যকার ক্ষমতাসীন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের একটি বিমান ঘাঁটি, দু’টি আয়রন ডোম স্টেশন এবং একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিমান ঘাঁটিটি গাজা উপত্যকার অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালানোর জন্য ব্যবহার করে আসছিল ইসরায়েলি বাহিনী।

হামলা সম্পর্কে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাশেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, আমরা ইসরায়েলের হাতজেরিম বিমান ঘাঁটি লক্ষ্য করে সিজ্জিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। এই বিমানঘাঁটি থেকে ইসরায়েলি জঙ্গিবিমান উড়ে গিয়ে গাজার জনগণের ওপর হামলা চালাচ্ছিল।

হামাস বলেছে, তারা নেজেভ মরুভূমির নাহাল ওজ কিবুৎজ রাসায়নিক কারখানায় আত্মঘাতী শিহাব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

এর আগে হামাস অন্য এক বিবৃতিতে জানায়, তারা কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এ ধরনের দু’টি ড্রোন ভূপাতিত করেছে।

শুক্রবার সকালের দিকে গাজা থেকে ছোঁড়া রকেট ইসরায়েলের আশকেলন শহরের একটি ভবনে আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এছাড়া আশদোদ, সেদরত ও শা’আর হানেজেভ অঞ্চলে রকেট হামলা সম্পর্কে সতর্ক করে সাইরেন বাজানো হয়। গত রাতে দু’পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।

হামাস জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা ইসরায়েল লক্ষ্য করে ২৫০টি রকেট ছুঁড়েছে।

অন্যদিকে, ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল বলছে, শুক্রবার সকালে ১৬০টি বিমান একযোগে গাজার ওপর বোমাবর্ষণ করে। হামাসের টানেল ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেলআবিব। পার্সটুডে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা