আন্তর্জাতিক

কাবুলে স্কুলে বোমা বিস্ফোরণ, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে একাধিক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। নিহতদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী।

শনিবার (০৮ মে) রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর থেকে এ তথ্য জানা যায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় শনিবার (০৮ মে) বিকেলে কাবুলের সায়েদ উল সুহাদা নামের একটি স্কুলে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা স্কুল থেকে বেরিয়ে আসার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্কুলের সামনের রাস্তায় শিক্ষার্থীদের রক্তের পাশাপাশি ব্যাগ আর বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় লোকজন রক্তাক্ত শিক্ষার্থীদের উদ্ধার করতে এগিয়ে আসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এ বিষয়ে জানান,বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন মারা গেছেন। বিস্ফোরণের উদ্দেশ্য কিংবা কারণ কিছু জানাতে পারেননি তিনি।

সরকারিভাবে ২৫ জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অন্তত ৪০ বলা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগীর নাজারি বলেন,বিস্ফোরণের পর আহত অন্তত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা