আন্তর্জাতিক

তরুণের সঙ্গে পরকীয়া! নগ্ন করে ঘোরানো হলো নারীকে

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় এক নারীকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়েছে। ঘটনাটি ভারতের ত্রিপুরায়। মঙ্গলবারের এমন কাণ্ডের পর ওই নারী আত্মহত্যা করেছেন।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে এমনই তথ্য জানা গেছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই তৎপরতা শুরু হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সাতজন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির দক্ষিণ ত্রিপুরায় সাব্রুমের বেটাগা গ্রামে এই ঘটনা ঘটে। ওই বিবাহিত নারী এবং এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় একটি সালিস সভা ডাকা হয়।

সেখানে ওই নারীর পরকীয়া নিয়ে আপত্তিকর ভিডিও দেখানো হয় বড় স্ক্রিনে। এরপরই ওই নারীকে জুতো দিয়ে মারা হয় এবং হেনস্তা করা হয় বলে অভিযোগ। সেখানেই শেষ নয়, নারীকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। তারও ভিডিও রেকর্ডিং করেন কয়েকজন।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, এই ঘটনা সামনে আসতেই ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি এবং বিচারপতি এস তালাপাত্রের ডিভিশন বেঞ্চে একটি স্বতপ্রণোদিত মামলা শুরু হয়। সেখানে ওই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিওগুলো সামনে আসে।

বিষয়টি নিয়ে মুখ্যসচিব, ডিজিপি, ত্রিপুরা দক্ষিণের এসপি এবং ওই এলাকার এসডিপিও-র কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে আদালত।

এদিকে, আদালতের এই প্রক্রিয়া শুরুর পরের দিনই খবর আসে, নির্যাতিতা নারী আত্মহত্যা করেছেন। এরপরই ওই নারীর পরিবার প্রতিবেশীসহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাদের মধ্যে কয়েক জনকে গ্রেপ্তারও করেছে বলে বলছে স্থানীয় গণমাধ্যমগুলো।

দক্ষিণ ত্রিপুরা পুলিশের এসপি কুলওয়ান্ট সিং বলেন, পুলিশ এরই ম মধ্যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। সেই সঙ্ড়ে কয়েকজন প্রতক্ষ্যদর্শীর বয়ান রেকর্ড করা হয়েছে। এগুলোর উপর ভিত্তি করে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন, টাইমস অব ইন্ডিয়া।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা