আন্তর্জাতিক

জেরুজালেমে আল-আকসায় সংঘর্ষ, আহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পুলিশের সঙ্গে জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

ফিলিস্তিনের চিকিৎসক ও ইসরায়েলের পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

বিবিসি লিখেছে, মূল সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আল-আকসা মসজিদে। ইসরায়েলি পুলিশ রাবার বুলেট ও স্টান গ্রেনেড এবং ফিলিস্তিনিরা পাথর ও বোতল নিক্ষেপ শুরু করলে এই সংঘর্ষ বাধে। তবে ভয়াবহ ওই সংঘর্ষের ঘটনায় এখনো কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসলামের তৃতীয় পবিত্র স্থানে শুক্রবার রাতের সংঘর্ষে অন্তত ২০৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ইসরায়েলি পুলিশের সংখ্যা ১৭ জন। এছাড়া আরও হাজার হাজার ফিলিস্তিনি পুলিশের দাঙ্গার মুখে পড়েছিলেন।

পবিত্র রমজানে মাসে ফিলিস্তিনিরা শুক্রবার যখন আল-আকসা মসজিদে তারাবিহ’র নামাজ পড়ছিলেন তখন সেখানে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েনের পর সংঘর্ষ শুরু হয়। আহতদের চিকিৎসা দিতে দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট সেখানে একটি ফিল্ড হাসপাতাল চালু করেছে।

পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হতে পারে- এই আশঙ্কায় গত কিছুদিন ধরে শহরটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিতায় শুক্রবার জুমাতুল বিদার রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষ শুরুর পর আল-আকসা মসজিদের মাইক থেকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, ‘মুসল্লিদের ওপর অবিলম্বে পুলিশের স্টান গ্রেনেড ছোড়া বন্ধ করতে হবে। আর তরুণ-যুবারা তোমরা শান্ত হও।’

শুক্রবারের সহিংসতার পর সবাইকে উত্তেজনা প্রশমনের আহবান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সেই সঙ্গে জেরুজালেমের শাইখ জারাহ এলাকা থেকে উচ্ছেদের হুমকিতে ক্ষোভও বাড়ছে।

জাতিসংঘের একজন মুখপাত্র ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছে বলেছেন, যেন যে কোনো ধরনের উচ্ছেদের কর্মকাণ্ড বন্ধ করা হয়। ‌তিনি আহবান জানিয়েছেন, ‘বিক্ষোভকারীদের প্রতি যেন সর্বোচ্চ সহনশীলতা দেখানো হয়’।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা