আন্তর্জাতিক

২৫ বার এভারেস্টে উঠে বিশ্বরেকর্ড করলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালি পর্বতারোহী কামি রিটা শেরপা রেকর্ড ২৫তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন।
এর মাধ্যমে নিজের করা আগের রেকর্ডটিই শুক্রবার (৭ মে) ভাঙলেন তিনি।

এভারেস্টের চূড়ায় ওঠার জন্য ১২ সদস্যের একটি দলের সঙ্গী হন তিনি। দলের সবার আগে এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হন শেরপা।

এ বিষয়ে এভারেস্টে অভিযান সংগঠন সেভেন সামিট ট্রেকসের সংগঠক মিংমা শেরপা বলেন, ২৫তম বারের মতো চূড়ায় উঠে কামি রিটা নতুন একটি রেকর্ড গড়েছেন।

একটি বাণিজ্যিক আয়োজনের অংশ হিসেবে ১৯৯৪ সালে প্রথমবারের মতো ২৯ হাজার ২৯ ফুট পর্বতশৃঙ্গে আরোহণ করেন কামি রিটা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করে আসছেন তিনি। তখন থেকে প্রায় প্রতি বছরই এভারেস্টে ওঠেন তিনি।

পর্বতারোহনের আগে কামি রিটা বলেন, এটা শুধু রেকর্ড ভাঙার ব্যাপার না...২০২০ সালে আমার ৫০ বছর বয়সে ২৫তম বারের মতো এভারেস্টের চূড়ায় উঠে উদযাপনের ইচ্ছা ছিল। কিন্তু কোভিডের কারণে তা আর হয়ে ওঠেনি। তাই এ বছর আমি নিজের স্বপ্নকে সত্যি করার উদ্যোগ নিই।

শুধু এভারেস্টই নয়, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানে কে-২-সহ বেশ কিছু বড় বড় পাহাড়ের চূড়ায় ওঠার রেকর্ড রয়েছে কামি রিটার। তিনি বলেন, আমি আমার দেশের জন্য পাহাড়ে চড়ি। নেপালের পর্যটনের জন্য আমাদের মতো গাইডের প্রয়োজন। আমরা না থাকলে পর্যটকরা আসবেন না।

২০১৯ সালে তিনি দুবার এভারেস্ট আরোহণ করেন। এ বছরও তার তেমনই পরিকল্পনা রয়েছে।

করোনাভাইরাসের কারণে নেপালের পর্যটন শিল্প মারাত্মক ধাক্কা খেয়েছে। গত বছর সেখানে রীতিমতো ধস নামে। চলতি বছর এভারেস্টে ওঠার জন্য ৪০৮ জনকে অনুমতি দিয়েছে দেশটি। এজন্য প্রত্যেক আরোহীকে গুনতে হয়েছে ১১ হাজার মার্কিন ডলার।

প্রত্যেক আরোহীর সঙ্গে থাকেন নেপালি গাইড।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা