আন্তর্জাতিক

আগস্টে করোনামুক্ত হবে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর আগস্টের মধ্যেই করোনামুক্ত হবে ব্রিটেন। শুক্রবার দেশটির জাতীয় দৈনিক টেলিগ্রাফকে এই তথ্য জানিয়েছেন ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্স প্রধান ক্লিভ ডিক্স।

টেলিগ্রাফকে ক্লিভ ডিক্স বলেন, ‘আগামী আগস্ট নাগাদ ব্রিটেনকে আমরা করোনা ভাইরাস মুক্ত করতে পারব।’ ডিক্স আরো জানান, ২০২২ সাল শুরুর মধ্যে ব্রিটেনে গণটিকাদান কর্মসূচিও সফলভাবে শেষ হবে বলে আশা করছেন তিনি।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্স প্রধান টেলিগ্রাফকে বলেন, ‘যে গতিতে টিকাদান চলছে, তাতে আশা করা হচ্ছে আগামী জুলাই নাগাদ ব্রিটেনে বসবাসকারী সবাই করোনা টিকার অন্তত একটি ডোজ পাবেন। এছাড়া করোনাভাইরাসের যে ধরনগুলো ইতোমধ্যে শনাক্ত হয়েছে, সেগুলোর ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

যুক্তরাজ্যের জনসংখ্যা বর্তমানে ৬ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। দেশটির সরকারি স্বাস্থ্য সেবা বিভাগ ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে ৫ কোটি ১০ লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে।

গণটিকাদান কর্মসূচিতে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা ব্যবহার করেছে ব্রিটিশ সরকার। তবে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাগ্রহণকারীদের কয়েকজনের দেহে রক্ত জমাট বেধে যাওয়া ও এ সংক্রান্ত উপসর্গ দেখা দেওয়ায় দেশটির ৪০ এবং তার অধিক বয়সী ব্যক্তিদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ক্লিভ ডিক্স।

তিনি বলেন, ‘(৪০ ও তার উর্ধ্ব বয়সী) যারা এই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, দ্বিতীয় ডোজে তাদেরকে ফাইজার অথবা মডার্নার টিকা দেওয়া হচ্ছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা