আন্তর্জাতিক

নাম পাল্টেও টুইটারে ফিরতে পারলেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারে অ্যাকাউন্ট খুলতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টাও আটকে দিয়েছে সামাজিক যোগাযোগের সাইটটি।
ডিজেটিডেস্ক নামের অ্যাকাউন্টটি বৃহস্পতিবার সকালে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। বলা হয় নতুন এই অ্যাকাউন্টটি টুইটারের নিয়ম ভঙ্গ করেছে। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী সহিংসতার পর টুইটার তাকে নিষিদ্ধ করে।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটিতে তার প্রায় নয় কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। কোনও রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

এরপর গত বুধবার খোলা হয় ডিজেটিডেস্ক নামের অ্যাকাউন্টটি। এর পরিচিতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের পক্ষ থেকে পোস্ট কপি করা হবে।

বলা হয় ডোনাল্ড জে ট্রাম্প নয় বরং তার ডেস্কের তরফ থেকে টুইট করা হবে। তবে বৃহস্পতিবার সেটি বাতিল করে দেওয়া হয়।

বিজনেস ইনসাইডারকে পাঠানো এক বিবৃতিতে টুইটারের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের নিষেধাজ্ঞা সম্প্রসারণ নীতিতে বলা আছে, বাতিল হওয়া অ্যাকাউন্টের পোস্ট অনুমোদন করা কিংবা সেই অ্যাকাউন্টের কন্টেন্ট প্রকাশ করতে চাওয়া অ্যাকাউন্টের বিরুদ্ধেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেবো।’

নিজের অ্যাকাউন্ট বাতিল হওয়ার পর ট্রাম্প আরও কয়েকটি অ্যাকাউন্ট থেকে টুইট পোস্ট করেন। তবে পরে সেগুলোও বাতিল করা হয়। তিনি প্রায়ই ইমেইল বিবৃতি পাঠান যেগুলো প্রায়ই টুইটের মতো শোনায়।

গত মাকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রেসিডেন্ট বলেন তিনি টুইটার মিস করছেন না। তার দাবি এটি খুবই বিরক্তিকর। এর চেয়ে তার বিবৃতিগুলোই বেশি মার্জিত।

গত মঙ্গলবার নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন ট্রাম্প। ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প নামের ওয়েবসাইটটির আওতায় নতুন টুইটার অ্যাকাউন্টটি চালু করা হয়। নতুন এই সাইটে তিনি টুইটের মতো বিবৃতি দিচ্ছেন যা তার অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা