আন্তর্জাতিক

মাটিতে শুয়ে করোনা রোগী, গাছের ডালে স্যালাইনের বোতল!

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তার ধারে খোলা মাঠ। তার পাশে প্লাস্টিকের শিটে শুয়ে রয়েছেন বহু রোগী। গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে স্যালাইনের (আই ভি ফ্লুইড) বোতল! ভারতের মধ্যপ্রদেশের আগর-মালওয়া জেলায় এভাবেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে!

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সরকারি হাসপাতালে যেতে নারাজ স্থানীয় মানুষ। তাই বেছে নিয়েছেন এলাকার হাতুড়ে ডাক্তারদের এই বিপজ্জনক চিকিৎসা ব্যবস্থা। সেখানে সঠিক ওষুধ বা বিদ্যুৎ কোনও কিছুরই ব্যবস্থা নেই, নেই নূন্যতম সামাজিক দূরত্ব। মাস্ক পর্যন্ত দেখা যাচ্ছে না বেশিরভাগ মানুষের মুখে।

আগর-মালওয়া জেলার ধনিয়াখেড়ি গ্রামের কাছে হাইওয়ে থেকে মাত্র ২০০ মিটার দূরে এক কমলালেবুর বাগানে এভাবেই আশেপাশের ১০টি গ্রামের মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অথচ জায়গাটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে।

স্থানীয়রা সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, গ্রামবাসীরা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে ভয় পাচ্ছেন। তাদের দাবি, সরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডে অব্যবস্থাপনায় মৃত্যু হচ্ছে অনেকের। ফলে তারা হাসপাতালে নিরাপদ বোধ করছেন না।

এ বিষয়ে স্থানীয় ব্লক মেডিকেল অফিসার মণীশ কুরিল বলেন, সরকারের অবিলম্বে এই সমস্ত হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। আর সকলের প্রতি অনুরোধ, কোভিডের লক্ষণ দেখা দিলে সঠিক চিকিৎসাপদ্ধতি মেনে চলুন। নয়তো বড় দেরি হয়ে যাবে।

জেলার চিফ মেডিক্যাল অফিসার ডক্টর সমন্দর সিংহ মালব্য জানান, ঘটনাটির তদন্ত চলছে।

এছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে চারটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা