আন্তর্জাতিক

দিল্লিতে চালু অক্সিজেন যুক্ত অটো-অ্যাম্বুলেন্স সেবা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিপর্যস্ত। হাসপাতালে শয্যা আর অক্সিজেনের সংকটে ভেঙে পড়েছে দেশটির চিকিৎসা ব্যবস্থা।
এই পরিস্থিতিতে মহামারি মোকাবিলায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে চালু করা হয়েছে অক্সিজেন যুক্ত অটো-অ্যাম্বুলেন্স সেবা।

প্রতিদিনই ভারতে রেকর্ড পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বাড়তে বাড়তে দৈনিক মৃতের সংখ্যা পৌঁছেছে চার হাজারের কাছাকাছি। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দেশটির বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা।

তবে সারা ভারতের মধ্যে রাজধানী দিল্লির অবস্থা যেন বেশিই খারাপ। সেখানে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন একের পর এক করোনা রোগী। দিল্লির কেজরিওয়াল সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি মোকাবিলায়।

ভেঙে পড়া চিকিৎসা সেবা সুষ্ঠু ভাবে বজায় রাখতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তারই অংশ হিসেবে দিল্লিতে অ্যাম্বুলেন্সগুলোর ওপর চাপ কমাতে চালু করা হল অক্সিজেন যুক্ত অটো-অ্যাম্বুলেন্স সেবা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, করোনাভাইরাসের হালকা লক্ষণ রয়েছে এমন রোগীদের সেবা দেওয়ার জন্যই এই সেবা চালু করা হয়েছে। রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে এই অটো-অ্যাম্বুলেন্স সেবা সেখানে পাওয়া যাবে বিনামূল্যে।

আপাতত এমন ১০টি অটোতে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। এসব অটো অ্যাম্বুলেন্সগুলোতে থাকছে একটি অক্সিজেন সিলিন্ডার ও স্যানিটাইজার।

এই অটো-অ্যাম্বুলেন্সগুলোর মাধ্যমে ৮৫ থেকে ৯০ এর মধ্যে অক্সিজেনের মাত্রা ও করোনার হালকা লক্ষণযুক্ত রোগীদের কাছাকাছি কোনো হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এসব অ্যাম্বুলেন্সের কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পিপিই কিট পরা ড্রাইভাররা অটো নিয়ে দাঁড়িয়ে আছে।

একটি ভিডিও টুইট করে তিনি জানান, ‘বিনামূল্যে অটো অ্যাম্বুলেন্স সেবা মানুষদের হাসপাতালে পৌঁছতে সাহায্য করবে এবং শিগগিরই এমন আরও ২০টি অটো-অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে। এমন সংকটজনক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আবেদন জানান তিনি।’

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ১২ হাজার ২৬২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের দিক দিয়ে এই সংখ্যা সর্বোচ্চ। এছাড়া একই সময়ের মধ্যে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা